আব্দুস সাত্তার সুমন
গুড়ি গুড়ি বৃষ্টি শুরু
ভিজে গেল মাথা,
সখা তুমি এগিয়ে দিলে
কলা পাতার ছাতা।
নিদম হাওয়া বইছে বহে
বলছো না যে জানি!
স্বপ্ন দেখায় এই তো আমি
ঝাঁপটা দিচ্ছে পানি।
চারিদিকে বর্ষা বইছে
বৃষ্টির রিদম শব্দ,
পাতার ঘরে যুগ্ন বসে
উষ্ণ ঘেরা জব্দ।
ভিজে গেল অঙ্গ খানি
প্রেম বিলাসী বধুর,
ভালোবাসার খুনসুটিতে
দিনটি ছিল মধুর।
কলাপাতা নেইকো এখন
কল্পনাতে চলে,
অট্টালিকার দালান কোঠায়
অতীত কথা বলে।