মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:১০
ব্রেকিং নিউজ

সিএমবি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার : রাসেল মোল্লা, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৫ জানুয়ারী ২০২৪ , রাত ১১:২৯

নড়াইলে নড়াগাতী থানাধীন চাপাইল, মূলশ্রী, বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে বিদ্যালয়ে মাঠে পুরষ্কার বিতরণ  ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 তিনদিন ব্যাপী অনুষ্ঠানের  উদ্বোধন করেন সুযোগ্য প্রধান শিক্ষক মাহফুজা বেগম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী নাফিউল মজিদ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা।
এসময়  অরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান  জনাব মল্লিক মাহমুদুল ইসলাম, মল্লিক মিজানুল ইসলাম, আয়েশা আখতার বনি, মহব্বত আলী খা, খান মফিজুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী সহ  অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং ৭৩ নং বাগুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিজয়দের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১