মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৫২
ব্রেকিং নিউজ

বহুল আলোচিত পেড়লী ইউনিয়ন চেয়ারম্যান জারজিস গ্রেফতার

রিপোর্টার : বিশেষ প্রতিনিধি শেখ ফসিয়ার রহমান
প্রকাশ : রবিবার , ৩ মে ২০২৬ , বিকাল ০৩:৫৫
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের বহুল আলোচিত চেয়ারম্যান জারজিস মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

 রবিবার (৩ মে) গভীর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী নিজেই এ অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জারজিস মোল্লা একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
এ বিষয়ে ওসি মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, জারজিস মোল্লা অত্যন্ত কৌশলী প্রকৃতির ব্যক্তি। তিনি নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন এবং কালিয়া থানার সীমান্তবর্তী বিভিন্ন জেলা ও থানায় আত্মগোপনে থাকতেন। ফলে তাকে গ্রেফতার করতে পুলিশকে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে।
পুলিশ আরও জানায়, জারজিস মোল্লার বিরুদ্ধে দুদক আদালতের তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া কালিয়া থানায় দায়ের করা আরও দুটি মামলারও তিনি আসামি।
গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১