মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:০১
ব্রেকিং নিউজ

নড়াইলের পলাতক আওয়ামী লীগ এমপি কবিরুল হক মুক্তি এর বিশিষ্ট সহযোগী সবুজ মোল্লা যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ , সকাল ১১:২২

৩০ এপ্রিল ( বুধবার) রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশের সমন্বয়ে কালিয়া থানার চাচুড়ি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা,পুরুলিয়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে কালিয়া থানার আওয়ামীলীগের পলাতক এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী ও ১৩ টি মামলার এজহারভুক্ত আসামী সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। 

এ সময় যৌথবাহিনি তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ০৭ টি দেশিয় অস্ত্র (রামদা), ১০টি ভল্লম, হকিস্টিক,  বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করে। 

গোয়েন্দাসূত্রে জানা যায়, 

আটককৃত সন্ত্রাসী বিভিন্ন সময় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় শক্তি প্রদর্শণ করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।  

উক্ত সবুজ মোল্ল্যা আওয়ামীলীগ এর এমপি মুক্তি'র ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন হওয়ায়

তার ভয়ে অনেকে এলাকার ছেড়ে পালিয়ে গেছে বলেও জানা যায়।

গত ০৫ ই আগষ্ট ২৪ তারিখে ছাত্রজনতার অভ্যূত্থানে কথিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলে সে রাতারাতি নিজের রূপ পাল্টিয়ে বিএনপির নেতা বনে যায়। বর্তমানে সে বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

আটককৃত আসামী সবুজ মোল্ল্যা ও জব্দকৃত দ্রব্য সামগ্রী ডিবি হেফাজতে রয়েছে।।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১