নড়াইলের কালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে বাচ্চু শেখ (৩৮) নাম এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে কালিয়া উপজলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় মাহবুর শেখ (৪০) নামের অপর এক শ্রমিক আহত হয়েছে। নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের মৃত সাহেব শেখের ছেলে। আহত মাহবুর শেখ একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওয়াগ্রামের নজির ফকিরের বাড়ীতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলো বাচ্চু ও মাহাবুর শেখ।
মঙ্গলবার(২৬ মার্চ) সকালে ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশতঃ রড বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে । স্থানীয়নীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখক মত ঘোষণা করেন। আহত মাহাবুর শেখ কালিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে।
কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, প্রাথমিকভাব জানা গেছে, অসাবধানতার কারণে এ দূর্ঘটনাটি ঘটে। এ ব্যাপার কেউ কোন অভিযাগ করেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।