মঙ্গলবার , ১২ মে ২০২৬ , বিকাল ০৫:১৪
ব্রেকিং নিউজ

বুড়িচংয়ে শ্রমিক কল্যাণের কর্মী সভা অনুষ্ঠিত

রিপোর্টার : বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।
প্রকাশ : রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১২:৫২

২১ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের (আরাগ আনন্দপুর) কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাস্টার ফয়েজ আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া খান সৌরভ, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, শ্রীপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ আসাদুজ্জামান বুড়িচং সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আল আমিন ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড (জগতপুর) সভাপতি মোঃ জহিরুল ইসলাম, জামায়াত নেতা শরীফুল ইসলাম, শ্রমিক নেতা খলিলুর রহমান প্রমুখ।

উল্লেখ্য: আলমগীর হোসেন আলম কে সভাপতি ও হাফেজ আরিফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যর কমিটি গঠন করা হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১