বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:১৫
ব্রেকিং নিউজ

শার্শায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ : রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ , সন্ধ্যা ০৬:৪৫

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়ন জামায়াতে ইসলামির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

(১৫ ডিসেম্বর) রবিবার  বিকাল ৩টায় উলাশি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উলাশী ইউনিয়ন জামায়াতের আমির মাও. শের আলীর সভাপতিত্বে ও সম্পাদক আবুল খায়েরের পরিচালনায় সুধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পশ্চিম জেলা মজলিসের সদস্য ও শার্শা উপজেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাও. ওয়ালিদ হাসান, মোহাম্মদ সিরাজুল ইসলাম,  আলহাজ্ব মিয়ারাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির , পেশাজীবী ডাক্তার,  ডাক্তার দ্বীন ইসলামসহ উলাশী ইউনিয়নের জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ,শিক্ষক ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১