মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৩৬
ব্রেকিং নিউজ

ইসলামের নাম ব্যাবহার করে শত শত গ্রাহকদের ঠকিয়েছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

রিপোর্টার : মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রকাশ : বুধবার , ৫ জুন ২০২৪ , বিকাল ০৫:৪৭

মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ

- ফারইষ্ট লাইফ ইন্সুরেন্সস কোম্পনিটি বৃহত্তর রংপুরে বিভাগে বিভিন্ন জেলায় শাখা অফিস খুলে শত শত ব্যাক্তির নামে বীমা খুলেন।

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর উত্তর বঙ্গের জেলা উপজেলায় গরীব অসহায় দিনমজুর রিক্সা ও ভ্যান চালকদের  ভবিষ্যত সঞ্চয়ের আশায় ফারইষ্ট বীমা কোম্পানীর চটকদার অফার ও মিষ্টি কথার প্রলুব্ধ হয়ে বীমা কোম্পানীর কয়েক শত গ্রাহক প্রতারণার শিকারে পরিনত হয়েছে। বীমার মেয়াদ উর্ত্তীন হওয়ার পর গচ্ছিত টাকা আদায়ের লক্ষে গ্রাহকরা এখন দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে বেড়াচ্ছেন।পঞ্চগড় ঠাকুরগাঁও সৈয়দপুর সহ প্রায় ৫ হাজার গ্রাহকদের ২০২০ সাল হতে অধিকাংশ বীমার মেয়াদ উর্ত্তীন হয়েছে।ফলে হাজার হাজার গ্রাহক ভোগান্তির শিকার। পাওনা টাকা আদায়ের জন্য ডিজিএম সৈয়দপুর জোনাল অফিস-৮৯ (৩৭০২)একক- ইনচার্জ

হুছাইন মোহাম্মদ ইমরান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,গ্রাহকের বীমা ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরও কম্পানি টাকা দিচ্ছে না ফলে আমরা হুমকির মুখে পড়ে আছি গত কয়েক কয়েক বছর ধরে। মারধর ও অপমানের ভয়ে নিয়মিত অফিসেও আসতে পারি না, এই সব সমস্যার সমাধান না হলে বীমার প্রতি মানুষের আস্তা উঠে যাবে।অবশেষে তিনি গ্রাহকদের হেড অফিস ঢাকা যোগাযোগ করার উপদেশ দেন।এদিকে দীর্ঘদিন গ্রাহকরা এভাবে সময় ক্ষেপন করে চলেছেন ইতিমধ্যে  অনেক বীমা গ্রাহক মারাও গেছেন। অনেকে হতাশ হয়ে পড়েছেন। বিমা খোলার আগে এভাবে চটকদার কথা ও অর্থের দ্বিগুন লাভ দিবেন বলে দিন মজুর কৃষক ভ্যান চালকদের ধরে বিমার জালে ফাঁসিয়ে দেয় কর্মিরা।এই বীমা থেকে গ্রাহকরা অনেক কিছু পাবেন বলে মাথার ঘাম  ফেলে কষ্টার্জিত অর্থ  বিমার প্রিমিয়ামের  যোগান দিতে দিয়েছেন কিন্তু ১০/১২ বছরে ম্যাচুয়েট হলেও বীমা কোম্পানিটি আজোও কোন গ্রহককে ম্যাচুরিটির টাকা পরিশোধ করেননি বলে জানা গেছে।অনেক গ্রাহক মেয়ের বিয়ে দিবেন, পাকা ঘর বাড়ী করবেন,ঋন পরিশোধ করবেন কিন্তু এসব সপ্ন এখন সবেই গুড়ে বালি।

  অবিলম্বে এদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য সংল্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১