বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৭
ব্রেকিং নিউজ

কবিতা, একটি স্বপ্ন ছিল

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ৬ জুলাই ২০২৪ , দুপুর ০১:৩৪

কবি :-মো ঃ মামুন মোল্যা

তোমার কি মনে পড়ে? সেই দিনের কথা!

যে দিনগুলি ডাস্টবিনের জঞ্জালে ছেয়ে গেছে!

যেদিন তুমি প্রথম ম্যাসেনজারে হাই দিয়ে ছিলে

সেই দিন এই প্রীতির মহা কাব্যের সৃষ্টির দিবস !

তুমি কে? বলেছিলে, কিছু মনে করবেন না।

আমি আপনার পছন্দের পরিচিত মুখ!

পরিচয় ;

প্রথম রাতে এসএমএস; আমি কেমন আছি!

কবিতা লেখার খবর কি?

তাকে চিনতে, খুব বেগ পেতে হয়নি কারণ, সে যে

আমার বহুদিন আগের, প্রিয় ছাত্রী ছিল;

তুমি কি আমাকে কিছু মনে কর?

 কোন সময় না নিয়ে সঙ্গে সঙ্গে বললে হ্যাঁ!

তুমি কি সত্যি সত্যি পছন্দ কর?

যদি তাই হয়;

 এই মুহূর্তে একটি ছবি তুলে পাঠাও!

সেই গভীর রাতে কিছু সময় যেতে না যেতে

 একটি লাবণ্যময় ছবি পাঠালে!

তুমি কি আমাকে ভালবাস?

বেশ সময় নিয়ে বললে পরে বলবে!

দুই চার দিন চলে গেল। আর কোন খবর নেই।

হঠাৎ এস এম এস পারলে ছবিটা কেটে দিন!

কেন? হঠাৎ করে কি হয়েছে?

দমকা ঝড়ো হাওয়া বয়ে চলছে!

তাই হবে!

আমাকে তোমার কাছে ডাকতে হবে না

তোমার চোখে ধরা, হৃদয়ে ঠাঁই দিতে চাওয়া

এটাই তোমাকে নিয়ে একটি বিশাল বড় স্বপ্ন।

 



 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১