জেবুন্নেছা জেবু
আয়নাঘরের লোমহর্ষক,
কাহিনীগুলো শুনে
ক্রন্দনরত এই চোখ
কেঁপে কেঁপে উঠছে বুক।
ভয়ংকর সব থ্রিলার মুভিকে
মানিয়েছে হার,
এতো মানুষ করেছে হত্যা!
এতোই ছিলো লোভ ক্ষমতার!
মানুষ এতোটা জঘন্য হয়
জানাই ছিলো না,
উপরটা দেখে আসলে
জীবিত মানুষ চেনা যায় না।
যার জন্যে দল করে
নিস্বঃ হলো কতো ভক্ত পরিবার,
তার এমন নোংরা খেলায়
ধ্বংস হলো মানুষ বাংলার।
কেউ করো না আর ভুল
হানাহানিতে নিজেদের করো না শেষ,
সবাই মিলে গড়ে তুলতে হবে
একটা উদাহরণের বাংলাদেশ।।