মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৫
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ের গনঅধিকার পরিষদ ( জিওপি) এর গন সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার : ভ্রম্যমান প্রতিনিধিঃ - শাহিনুর রহমান (শাহিন)
প্রকাশ : শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ , রাত ১০:২২

পঞ্চগড়ে গন অধিকার পরিষদের গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ এপ্রিল  শনিবার জেলা শহরের শের-ই বাংলা পার্কের মুক্তমঞ্চে গন অধিকার পরিষেদের সভাপতি মাহফুজার রহমানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভারতপ্রীতি স্বৈর শেখ হাসিনা  সরকার আওয়ামী লীগে ১৬ বছরে সীমান্তের ব্যাপারে কোন প্রতিবাদ করেন নাই।আমাদের কষ্ট লাগে  সীমান্তে ভারতে আমাদের নিরীহ বাংলাদেশীদের জুলুম নির্যাতন ও মানুষদের হত্যা করা হচ্ছে। ওপারের কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংকট সৃষ্টি করতে চায়।গণ অধিকার পরিষদ পঞ্চগড় আয়োজিত গণসমাবেশে জিওপি সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা ফ্যাসিষ্ট আওয়ামীলীগের জমানায় ফিরে যেতে চাইনা। ঘুষ দূনীতি নিয়োগ বানিজ্যে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।এখন সময় এসেছে, এবার যদি দেশের জন্য ভালো কিছু কাজ করতে না পারেন বা দেশের নৈরাজ্য পরিস্থিতি পরিবর্তন করতে না পারেন,পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোন গতান্তর হবেনা।  আমি বলবো না যে, আমার দলের লোককে ভোট দিন। যারা ভালো, ও সততার সাথে দেশ পরিচালনার যোগ্যতা রাখে আপনারা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন।তিনি  আরো বলেন, রাজনৈতিকদের উদ্যেশ্যে বলেন, আপনাদের স্বভাব চরিত্র যদি আওয়ামী লীগের মতো হয়  জনগণ তাহলে ভোটের মাধ্যমে তার জবাব দিবেন।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ,জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার জেলার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১