মাসুম বিল্লাহ
মাঠে মাঠে সবাই মিলে,
করছি কত খেলা।
এমন ভাবে কেঁটে গেল,
সকাল সন্ধ্যা বেলা।
ধান ক্ষেতে রৌদ্র তাপে,
লুকো চুরির খেলা।
নীল আঁকাশে ভেসেছে আছে,
সাদা মেঘের ভেলা।
ভোর সকালে উঠে দেখে,
আঁকা বাঁকা পথ।
দূর সীমানায় চোঁখ রেখেছে,
ঐ সুন্দর প্রভাত।
জমিন জুড়ে চোঁখ রেখেছে,
দেখে চাষীর ছেলে।
মন ছুঁয়েছে অকূল হয়ে,
যেন সবুজ নীলে।