মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:০৯
ব্রেকিং নিউজ

নড়াইলে প্রচন্ড শিতের মাঝে অজস্র বৃষ্টি; বিপাকে মানুষ সহ গৃহপালিত পশু পাখি

রিপোর্টার : স্টাফ রিপোর্টার রিপন বিশ্বাস
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৮ জানুয়ারী ২০২৪ , সকাল ১১:৫৩

১৮ জানুয়ারি ( বৃহস্পতিবার)  রাত ১. ৩০ মিনিট থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে কিছু সময় পর থেমে যায়। কিন্তু মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় চতুর দিক ঘেরা ছিল। সকল থেকে আবার হিম বাতাসের সাথে বৃষ্টি যেন পাল্লা দিয়ে নামতে থাকে।

নড়াইল জেলা সহ খুলনা বিভাগের কিছু কিছু স্থানে প্রচন্ড শিতের মাঝে অজস্র বৃষ্টিতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত দিনমজুর,নিম্ন আয়ের  মানুষ সহ গৃহপালিত পশু পাখি। প্রচন্ড শিতে দিন মুজুরও নিম্ন আয়ের মানুষ এমনিতে খুব কষ্টে আছে এর মধ্যে বৃষ্টি তাদের জন্য বিপজ্জনক বলে অনেকে জানান। এদিকে কৃষকের ও চোখে মুখে  চিন্তার ভাজ । খেসারি ও মুষড়ি এই অসময়ের বৃষ্টি তে নষ্ট হওয়ার ভয়। এদিকে এক কৃষক  বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামেন নিত্যানন্দ বিশ্বাস বলেন,  আমি কৃষি কাজ করি, এখন (ইরি) ধান রোপন এর মৌষুম। সকালে পানির কাজ করতে হয়। ঠান্ডার কারণে হাত পা বরফ হয়ে যায়। কয়েকদিন থেকে ঠান্ডা বেশি পড়ছে । আজ কুয়াশার সাথে সাথে বৃষ্টি তে খুব বিপদে আছি বলে এমনটা জানান। 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১