বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২৪
ব্রেকিং নিউজ

কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১ যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ৫

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার , ১৬ মে ২০২৫ , রাত ১০:১৬


নড়াইলের কালিয়া পৌর এলাকা কুলসুর গ্রামের কেন্দ্রীয়  মসজিদের ইমামের নামাজ পড়ানো কে কেন্দ্র করে  সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষে  আহত ১ এবং  যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ ৫ জন কে গ্রেফতার করেছে। 

১৬ মে ( শুক্রবার)  জুমার নামাজ পড়ার আগে এ ঘটনা ঘটেছে সরজমিন গিয়ে জানা যায়। 

গ্রেফতারকৃতরা হলেন, মুজিবুর রহমান সরদার ( ৭০) পিতা :- মৃত আলতাফ হোসেন সরদার,  নাননু সরদার ( ৬০) পিতা : মৃত আকবার হোসেন সরদার, শুভ সরদার ( ৩২) পিতা : মুজিবুর সরদার, সিজান সরদার ( ৩০) পিতা :হাবিবুর সরদার, সাইমন সরদার ৩০ পিতা মৃত আনোয়ার উভায় সাং কুলসুর। 

এ সংঘর্ষে ১টি শটগান দিয়ে ২টি গুলি করার ঘটনা ঘটেছে। গুলির আঘাতে হারুনার রশিদের পা গুরুতর জখম হয়। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে চিকিৎসার জন্য পাঠানো হয়।  এ বিষয়ে কালিয়া থানার (ওসি) বলেন, এ ঘটনা শুনে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ১টি শটগান, ১৩ রাউন্ড গুলি, ৩ টি ঝুপি, ১টি চাপাটি, ২টি রামদা এবং ১টি চাইনিচ কুড়াল উদ্ধার সহ ৫ জন কে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১