বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৪০
ব্রেকিং নিউজ

ঈদের ছুটি শেষে অফিস খুলছে বুধবার, নতুন সময়সূচিতে চলবে অফিস

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ , দুপুর ১২:০৪

 ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এদিন থেকে নতুন সময়সূচিতে- অর্থাৎ ৮ ঘণ্টা অফিস করবেন সব প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। 

এর আগে গত ৬ জুন এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহা-পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল।

নতুন সময়সূচি অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। (দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতিসহ)।

এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সে সময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১