বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:৪৭
ব্রেকিং নিউজ

আজিকার শিশু

রিপোর্টার : লাবনী খানম
প্রকাশ : শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ০৯:৪২

 লাবনী খানম 

আজকের শিশু কাল কর্ণধার 

জেনো রেখো ভাই, 

সুশিক্ষিত করো ওদের 

বাঁচার উপায় নাই। 

শিশু জানি ফুলের মত 

সদ্য ফোটা ফুল, 

কর্মের মাঝে ছেড়ে দিয়ে

কইরো না কেউ ভুল। 

বন -বাদাড়ে ঝোপের আড়ে

লুকোয় কত বদ,

হেরোইন আর গাঁজায় ভক্তি 

আর পান করে মদ।

সমাজে আজ বিশৃঙ্খলা 

চলে নিত্য দিন, 

গুরুজনের দেয় না সালাম

সত্যি বিবেক হীন। 

পাঁচ বছরের যত শিশু 

ধরায় আছে আজ,

প্রাক-শ্রেণিতে করি ভর্তি 

বিদ্যা শেখায় কাজ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১