বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ০১:২৭
ব্রেকিং নিউজ

পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১০:২৩

আজ ১৮ সেপ্টেম্বর/২০২৪ (বুধবার) আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় আসন্ন দূর্গা পূঁজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূঁজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ব্যক্ত করেন।

এ সময় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১