পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সিবাজার ইউনিয়নের অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
(১৯ মার্চ) বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল তুলে দেন ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩নং মুন্সিবাজার ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ৯টি ওয়ার্ডের মোট ৬১৯জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিবাজার ইউনিয়নের সকল সদস্যবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ।