বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:১১
ব্রেকিং নিউজ

মির্জা ফখরুল-আমীর খসরুর জামিন আবেদন - বিচারপতির বাসভবনে হামলা

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ , দুপুর ০১:৪০

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিনের আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ জামিন আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানান। 

তিনি বলেন, এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এই মামলায় তাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছি। আমরা আজকের মধ্যে জামিন শুনানি করার চেষ্টা করবো।


জানা গেছে, কারামুক্ত হতে পারবেন এই এক মামলায় জামিন পেলে ।


গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আর ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে আমীর খসরুকে আটক করে গুলশানের বাসা থেকে ডিবি পুলিশ। পরদিন ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  রিমান্ড শেষে তাকে ৯ নভেম্বর কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনিও কারাগারে রয়েছেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১