বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:৩৮
ব্রেকিং নিউজ

শার্শায় যথযোগ‍্য মর্যাদায় মহান মে দিবস পালিত

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২ মে ২০২৪ , সকাল ১০:০১

দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানে শার্শায় মহান মে দিবস পালিত হয়েছে। ১ মে বুধবার সকাল ১০টার সময় এ উপলক্ষে একটি র‍্যালী বাগআঁচড়া বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়। 

বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কিনার সঞ্চালনায় পূবে মৃত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ ভাবে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত করেন দারুল আমান শিক্ষা সদন মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম। 



এ সময় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হামিদুর রহমান, এসআই আবু সাঈদ, বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ, কোষাধাক্ষ আবুল কালামযুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেন, সমাজ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেনসহ সাবেক ও বর্তমান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালীতে সাধারণ শ্রমিকরা কাল পতাকা ও বিভিন্ন ব‍্য‍্যানার. ফেষ্টুন নিয়ে স্বফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১