বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৭
ব্রেকিং নিউজ

দিনের শুরু

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ১০ জুলাই ২০২৪ , দুপুর ০১:৫১

তাহ্ মিনা নিশা

দিনের শুরু দারুন হলে

হৃদয় যেন পাখনা মেলে

উড়তে চায় আকাশ মাঝে

মনটা বসে সকল কাজে।

সকাল শুরু খারাপ হলে

চোখ যে ভাসে অশ্রু জলে

কপালে দুখ হায়রে! হায়!

সকল কাজ বিফলে যায়।

যেদিন ভোরে মেঘেরা ভাসে

হঠাৎ যেন বৃষ্টি আসে

মায়ার দিন মায়াবী মন

আদরে কাটে সোহাগী ক্ষণ।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১