মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৪৪
ব্রেকিং নিউজ

নড়াইল সদর উপজেলা নবনির্মিত ৪ তলা ভবন নির্মান কাজে চলছে অনিয়ম

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ , রাত ১২:০৫

নড়াইল জেলা সদর উপজেলায় নবনির্মিত ৪ তলা ভবনটি সদর উপজেলা প্রকৌশলী অফিস সহ বিভিন্ন দপ্তরের অফিস এ ভবনটিতে পরিচালিত হবে বলে অফিস সূত্রে জানা যায়। 

এ ভবনটি কাজ ইতিমধ্যে প্রায় ৯৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে। দুঃখের বিষয় ভবনটি বাকি কাজ গোপন সূত্রে জানতে পারি অনিয়ম চলছে। সরজমিন গিয়ে দেখতে পায় ভবনটির সোয়ারেজের কাজ সহ অন্যান্য ফিটিংস এর কাজে অনিয়মের দৃশ্যটি দৃশ্যমান। সিডিউলে সোয়ারেজের পাইব ৪.৫ দেওয়ার কথা থাকলেও সেটা না ব্যবহার করে নিম্নমানের ২.৭  পাইব ব্যবহার করা হচ্ছে এবং নিম্ন মানের ভিটবালু দিয়ে ঢালাইয়ের কাজ সহ অন্যান্য কাজে ও ব্যবহার করছে ।

এ  ভবনের ভিতরে গিয়ে দেখা যায়  ফিটিংস কাজে ও অনিয়মে ভরপুর । এ বিষয়ে সাইড ম্যানেজার বিলায়েত হোসেনের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন এবং ঠিকাদারের নিকট এ বিষয়ে জানতে মুঠোফোনে বারবার কল দিলে তিনি ফোন তুলেননি। 

এ বিষয়ে  উপজেলা প্রকৌশলী নিকট জানতে চাইলে তিনি  বলেন,  আপনারা আসার আগে অনিয়ম করছিল। সেই কাজ পুনরায় সিডিউল অনুযায়ী করবার জন্য বলা হয়। আপনাদের মাধ্যমে জানতে পারলাম আবার অনিয়ম করছে। এ বিষয়ে সত্যতা পেলে অতিদ্রুত পদক্ষেপ নিবো বলে জানান।  

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১