বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৪৬
ব্রেকিং নিউজ

স্বেচ্ছাসেবক দলের নেতা ভাসান আলীর ১৩তম শাহাদত বার্ষিকী

রিপোর্টার : লালপুর (নাটোর) প্রতিনিধি।
প্রকাশ : রবিবার , ৩ নভেম্বর ২০২৪ , রাত ১১:২২

 নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মরহুম ভাসান আলীর ১৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার (৩ নভেম্বর) বিকেলে লালপুরের ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু,  বিএনপি নেতা ফিরোজ হোসেন, বিএনপি যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা নান্নু , অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু , উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল রবি, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান কিরন, মরহুম ভাষাণ আলীর ছেলে রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহবায়ক আবু রায়হান  প্রমূখ। 

আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১