বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:৫৪
ব্রেকিং নিউজ

নতুন গুঞ্জনে তারা...

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ , সকাল ১০:০৯

বিনোদন ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম  


দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন রয়েছে বোন পরিনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গুঞ্জনটি জোরালো হয় পরিনীতির বিয়ের সময় থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন পরিনীতি।

কিন্তু চোপড়া পরিবারের সকল সদস্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে হাজির ছিলেন না প্রিয়াঙ্কা। পরিনীতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন তিনি। যদিও মেয়ের পক্ষে তখন সাফাই গেয়েছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তবে সেই সাফাই বেশি দিন ধোপে টেকেনি। চলতি বছরে এপ্রিল মাসে ভাইয়ের আংটিবদলের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা উপস্থিত থাকলেও ছিলেন না পরিনীতি। তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় পরিনীতিকে এড়িয়ে চলার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা। তাই পারিবারিক অনুষ্ঠানে একজন হাজির হলে অন্যজন অনুপস্থিত থাকেন। 

আরও পড়ুন - সংবাদ নিয়ে খেপেছেন মাহি!

শুধু তাই নয়, প্রিয়াঙ্কা ভারতে এলেও পরিনীতির সঙ্গে দেখা করেন না দীর্ঘদিন। তবে এবার ভিন্ন খবরের শিরোনামে এলেন তারা। পুরোনো সম্পর্কে ফিরছেন তারা! পরিনীতির‘অমর সিংহ চমকিলা’সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের মুগ্ধ করেছে । ইনস্টাগ্রাম স্টোরিতে এই সিনেমাটির পোস্টার দিয়ে প্রিয়াঙ্কা পরিনীতিকে শুভেচ্ছা জানিয়েছেন । স্ট্যাটাসে লিখেন, ‘ খুব ভালো লাগছে দেখতে।’ 

সারাদেশে সংবাদ প্রতিবেদক ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে

উত্তরে পরিনীতি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ, মিমিদিদি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাতজোড় করা ‘ইমোজি’ এবং লাল হৃদয়চিহ্ন। আর এতেই ভক্তরা মনে করছেন তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে!

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১