নড়াইলের কালিয়া বেন্দারচর নিজ বাড়িতে মাদক সেবনের তথ্য কালিয়া থানা পুলিশ গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরে অভিযান চালিয়ে মাদকসেবনকারী ইনায়েত শেখ (২৫) কে গ্রেফতার করে।
২০ এপ্রিল ( সোমবার) ১টায় বেন্দার চর গ্রামের মরহুম আলী হাসান শেখের ছেলে মোঃ ইনায়েত শেখ কে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নির্দেশে কালিয়া থানা পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে মাদক সেবনকারী ইনায়েত শেখ কে আটক করে এবং তার নিকট থেকে ২ পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সুকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস আদালত পরিচালনা করে নেশা গ্রস্থ অবস্থায় জনগনের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী ৮ মাসের জেল ও ৫০০ শত টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের পেশকারের দায়িত্ব পালন কারি এসিল্যান্ড অফিসের নাজির বাবুল শেখ সাংবাদিক দের জানান।