মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
আগামী ২৯ শে মে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান ভোটারদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছেন।
উপজেলার প্রতিটি ভোটারদের মুখে আনারস মার্কার জয় ধ্বনি শোনা যাচ্ছে।
প্রতিটি ইউনিয়ন সহ পাড়া মহল্লায় সকলের একটাই কথা আমরা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
কারণ সকলেই জানে যে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান একজন সৎ ও জন দরদি, তিনি বিজয় লাভ করিলে বুড়িচংবাসী সুখ ও শান্তি ফিরে পাবে এটা সাধারণ ভোটারদের কথা।
আনারস মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান বলেন আমি সাধারণ জনগনের সুখ দুঃখে সবসময় পাশে থাকবো, তিনি আরো বলেন সাধারণত জনগণ আমাকে অনেক ভালো জানে। তাদের আশ্বাস আমি নিশ্চিত বিজয় লাভ করবো ইনশাআল্লাহ্, তাই আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি আমি যেন বিজয় লাভ করে বুড়িচংবাসীর সেবা করতে পারি।
সরজমিনে সাধারণ ভোটাদের মুখে একটা কথাই শুনতে পাই ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান বুড়িচংবাসীর আশার প্রদীপ।