মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৪
ব্রেকিং নিউজ

রায়পুরা থেকে একটি ইউনিয়নও ছাড় দেওয়া হবে না : ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

রিপোর্টার : নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ : বুধবার , ২৭ আগস্ট ২০২৫ , রাত ১০:২৮

রায়পুরার মরজাল, ডৌকারচর ও উত্তর বাখর নগর ইউনিয়ন পুনর্ভুক্তির সিদ্ধান্ত বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। একই সঙ্গে রায়পুরা থেকে কোনো ইউনিয়ন অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

তিনি জানান, ২০১৩ সালে ইউনিয়নগুলোকে রায়পুরায় ফিরিয়ে আনা হয়, যা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর হয়। গত ৩০ জুলাই ২০২৫ ইং নির্বাচন কমিশন সেই প্রজ্ঞাপন বহাল রেখে পত্রিকায় প্রচার করেছে।

কিন্তু সম্প্রতি কিছু মহল মরজালসহ কয়েকটি ইউনিয়নকে শিবপুরে নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে বেলাবোকে আলাদা সংসদীয় আসন গঠনের জন্য রায়পুরার আরও তিনটি ইউনিয়ন—মুসাপুর, মহেশপুর ও রাধানগর—যুক্ত করার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ২৬ আগস্ট নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার বকুল বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি নির্বাচন কমিশন অফিসে যাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। রাতারাতি রায়পুরার ৬টি ইউনিয়ন থেকে ৭০০ জনেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন এবং আজ সকালে সেগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যতদিন আমাদের ন্যায্য দাবি মেনে সিদ্ধান্ত না আসে, আন্দোলন চলবে। রায়পুরা থেকে একটি ইউনিয়নও কোথাও যেতে দেব না। ১ ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। কুচক্রী মহলের মুখোশ আমরা একদিন উন্মোচন করব—ইনশাআল্লাহ।”

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১