মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৩৯
ব্রেকিং নিউজ

উপজেলা বাসীর আস্থা আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু

রিপোর্টার : মো.মিজান হাওলাদার বরিশাল বিভাগীয় ব্যুরো
প্রকাশ : রবিবার , ৫ মে ২০২৪ , বিকাল ০৫:০৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ইং ২১মে মঙ্গলবার উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। ওয়ার্ড ও মহল্লায় চলছে জনসংযোগ, উঠান বৈঠক। টেকসই উন্নয়ন এবং সন্ত্রাস ও চাঁদবাজ মুক্ত উপজেলাকে স্মার্ট উপজেলায় রুপান্তরিত করতে টানা তৃতীয় বার উপজেলা বাসী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুতেই আস্হা রাখতে চান।

আগামী দিনে উপজেলা চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চায় মুলাদী উপজেলার ভোটারেরা। 

তাকে  নিয়েই স্মার্ট উপজেলা গড়ার স্বপ্ন বুনছেন উপজেলা বাসী। মুলাদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা বলেন. আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা,  সাংস্কৃতি, ক্রীড়া, উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপজেলা বাসীর হৃদয়ের মনিকোঠায় স্হান করেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে একজন দক্ষ সংগঠক, প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডকে - ঢেলে সাজিয়ে আওয়ামী লীগের তৃণমূলকে সুসংগঠিত করে একটি মডেল উপজেলা গঠন- করে দৃষ্টান্ত স্থাপন করে়ছেন। উন্নয়ন ও রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির মাধ্যমে উপজেলা  বাসীর আস্হা অর্জন করেছেন। করোনা মহামারী এবং বৈশ্বিক সংকটের বাধা পেরিয়ে আধুনিক উপজেলা গড়ার অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে আবারো আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় উপজেলা বাসী। 

এ বিষয়  ভোটারদের সাথে কথা বললে ভোটার বলেন. আমাদের চাহিদার শেষ নেই. সব চাহিদা কারো পক্ষেই পুরন সম্ভব নয় ।  স্মার্ট উপজেলা গড়তে আমরা আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু,র আনারস মার্কায় ভোট দিয়ে তার উপরেই আস্থা রাখবো।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১