বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ০১:০৬
ব্রেকিং নিউজ

পঁচাকুটো পঁচিশ হাজার

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ২ মার্চ ২০২৪ , সন্ধ্যা ০৬:২১

কবি শওকত আলম 

খোলেন জুড়ে রাখাল পাঠে 

পঁচাকুটো পঁচিশ হাজার 

ঠকায় মাঠে বোগল বাজায় 

কোথায় খবর ? খারাবাদে।

কুটোর বোঝা সোনায় মোড়ে 

ক্রেতা কাঁদে সুদের ভারে 

শালিশ তোলে গাঁয়ের জোরে 

গাঁধার লাঠে মোজায়বাদে। 

ছাগী বাদে বাগী খাটে  

বদ্দিচরণ ওলোন চাটে 

আদা বরুণ দুধের বাটে 

কেমন বিচার ? জোনের তালুক। 

গাঁধায় ল্যাদে দিল্লি মাড়ায় 

গরীব পাড়ায় ধনী জাঁতায় 

মনের মাঝে কুকুর বাঁধা 

শুলোয় টানে বনের ভালুক। 

হাড্ডিফানা গোয়াল খানা 

গরু বাছুর ক্ষুধায় কাতর 

খাচ্ছে কি গো?  বললে খ্যাপে 

ফ্যানের পানি কলার মুড়ো। 

কচুঘেঁচু বাঁচার আশা 

খিদের টানে বাজার শরম 

দিচ্ছ এখন? মালির ঝালি 

জ্যানের ছানি তুষের কুড়ো। 

০২.০৩.২০২৪ শনিবার, সকাল ৫.৩৫ মিনিট।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১