মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৫৪
ব্রেকিং নিউজ

কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

রিপোর্টার : পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
প্রকাশ : সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ , সন্ধ্যা ০৬:০৭

কেশবপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ই জানুয়ারি-২৫ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম স্বাক্ষরিত নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ,২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১১ জানুয়ারি ভোটগ্রহণ। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হবে।

যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইকরামুল কবীর উজ্জ্বলকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম ও সহ-সভাপতি মোহাম্মদ আরিফ হাসানকে নির্বাচন কমিশনের সদস্য করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১