বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৮
ব্রেকিং নিউজ

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও মহানগর ভিত্তিক কর্মীসভা ও গণসংযোগ

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ , সন্ধ্যা ০৬:৩০

 দেশব্যাপী জেলা ও মহানগর ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবারে এক যৌথ সভায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ও ১৫ অক্টোবর খুলনা মহানগর ও জেলা, রংপুর মহানগর ও জেলা, কুমিল্লা মহানগর ও উত্তর জেলা; ১৬ ও ১৭ অক্টোবর বাগেরহাট, লালমনিরহাট ও কুমিল্লা দক্ষিণ জেলা; ১৮ ও ১৯ অক্টোবর সাতক্ষীরা, কুড়িগ্রাম ও ব্রাহ্মনবাড়িয়া জেলা; ২০ ও ২১ অক্টোবর যশোর, নীলফামারী, সৈয়দপুর ও চাঁদপুর জেলা; ২৪ ও ২৫ অক্টোবর ভোলা, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলা;

২৯ ও ৩০ অক্টোবরে রাজশাহী মহানগর ও জেলা,ঠাকুরগাও, মাগুরা,; ৩১ অক্টোবর ও ১ নভেম্বর পঞ্চগড়,চাপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহ জেলা; ২ নভেম্বর ও ৩ নভেম্বর দিনাজপুর নওগাঁ  ও চুয়াডাঙ্গা জেলা এবং ৪ ও ৫ নভেম্বরে গাইবান্ধা,জয়পুরহাট ও কুষ্টিয়া জেলায় যৌথ কর্মীসভা গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১