কবি:-
মোঃ রুহুল আমিন
আকসা ভূমির কুণ্ডলীতে
মানুষ পোড়া ধোঁয়া,
বাঁচাও প্রভু প্রথম কেবলা
কবুল করো দোয়া।
বুলেট বর্ষণ বোমার ধোঁয়া
আকাশ গেছে ছেয়ে,
মুসলিম বিশ্ব নিশ্চল হয়ে
থাকে ক্যামনে চেয়ে।
বিরাট বোমার ধ্বংস যজ্ঞে
ক্যামনে রবে বেঁচে,
দেখছে বিশ্ব আজকে ওঁরা
সীমা ছেড়ে গেছে।
বৃষ্টির মতো বোমা বর্ষণ
মারে মানুষ যারা,
রক্ষা করবে কেবা ওদের
তুমি মাবুদ ছাড়া।
জখম দেহে কাতরাচ্ছে যে
নির্বাক আঁখি মেলে,
বাঁচার আর্জি রেখে পড়ছে
মৃত্যুর কোলে হেলে।
আকসা ভূমি প্রাণের মাঝে
কেনো শঙ্কার ছায়া,
বুলেট বোমার বারুদ ধারে
ছটফট করে কায়া।
ক্ষুধার কষ্টে আকসাবাসী
কাতর হয়ে মরে,
একটা রুটি বিশ জনেও
খাচ্ছে টুকরো করে।