বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:২৩
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭টি গাড়ি জব্দসহ ৭ হাজার ৫শত টাকার মামলা

রিপোর্টার : চিফ রিপোর্টার মামুন মোল্যা
প্রকাশ : শনিবার , ১২ এপ্রিল ২০২৫ , বিকাল ০৩:৩৭

 নড়াইলের কালিয়া পৌরসভায় ১১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত কালিয়া বাসষ্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে।

কালিয়া আর্মি ক্যাম্প কমান্ডারের পরিচালনায়  সেনা সদস্যদের অংশগ্রহণে ও জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আব্দুল আলিম ও সাইদুজ্জামান এবং কালিয়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭ টি মোটরসাইকেল আটক করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ টি মোটরসাইকেলকে ৭ হাজার ৫ শত টাকার মামলা দেওয়া হয়েছে।

কালিয়া ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং  সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি নিয়মিত এমন অভিযানের আশ্বাস দেন।  

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১