বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৩২
ব্রেকিং নিউজ

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : শনিবার , ১২ অক্টোবর ২০২৪ , দুপুর ০১:৫৩

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম হল জিদান (২২) । এতে আহত হয়েছেন আরো দুই পাকিস্তানি নাগরিক।

দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে গত ১২ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মেলাকা সহকারি পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়ালালামপুর থেকে এএফপি জানায়।

পুলিশ কমিশনার জানিয়েছেন, ওইদিন সন্ধ্যা ৬টার দিকের দুর্ঘটনার সময় ২০ থেকে ৪০ বছর বয়সী তিন শ্রমিক কংক্রিটের বাঁধন খোলার কাজ করছিলেন। হঠাৎ করে ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশি শ্রমিক জিদান। নিহত বাংলাদেশির মরদেহ ওইদিন রাত ১০টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়।

এছাড়া পাকিস্তানি দুই শ্রমিক জুবায়ের আহমেদকে (৩২) বিকেল সাড়ে ৬টা এবং আব্বাস গুলমকে (৪৯) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়।

 দুই পাকিস্তানি নাগরিক বেঁচে যাওয়ায় সফলভাবে সরানো হয়।এরপর তাদের প্রচন্ড আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাদের মেলাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১