মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৩২
ব্রেকিং নিউজ

কবি পরিচিতি

রিপোর্টার : কবি ,মোঃ রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ৩ জানুয়ারী ২০২৪ , রাত ০৯:৪২


কবি আলাউদ্দীন আলাভী

নামঃ- মোঃ আলাউদ্দীন। লেখক হিসেবে ও পারিবারিক তার ডাক নামঃ- আলাউদ্দীন আলাভী। পিতার নামঃ- মৃত্যু মোঃ শাহজাহান। মাতার নামঃ আরমী বেগম। গ্রামঃ খারাবাদ। পোষ্ট অফিসঃ- কে, বাইনতলা। উপজেলাঃ বটিয়াঘাটা, জেলাঃ খুলনা-৯২৪১। তিনি ১৯৯৮ সালের ১৫ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মোবাইল নং 01783410405 // তিনি একজন মেধাবী ও ন্যায়নিষ্ঠাবান অনন্য ব্যক্তিত্বের অধিকারী মানুষ। কবি আলাউদ্দীন আলাভী তার মাকে খুব মান্য করেন। 

শিক্ষাগতযোগ্যতাঃ- 
আলাউদ্দীন আলাভী ৪৪ নং মডেল কে,বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে পঞ্চম শ্রেণি ২০০৬। 
বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ- ২০১২ সাল। 
সুন্দরবন আদর্শ সরকারি কলেজ খুলনা থেকে এইচএসসি ২০১৫ সাল।
খুলনা হাজী আব্দুল মালেক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ অনার্স রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষে  অধ্যায়ন অবস্থায় তার পড়ালেখার ইতিঘটে। ২০১২ সাল থেকে কবিগুরু শওকত আলম'র কাছ থেকে সরাসরি শুরু হয় তার লেখালেখির হাতেখড়ি। কবিগুরু শওকত আলম'র দোয়া ও আর্শীবাদ নেওয়ার জন্য আলাউদ্দীনের মা আরমী বেগম তার পুত্র আলাউদ্দীনকে পাঠালেন। আলাউদ্দীন কবি সাহেব'র নিকট আসলেন এবং তার কাছে চাকরি জন্য দোয়া চাইলেন, কবি আলাউদ্দীনকে নির্দেশ দিলেন এই বলে যে, "আলাউদ্দীন সাহেব আপনি চাকরি করবেন!  সত্যি কি আপনি চাকরি করবেন? ভালো করে বোঝেন চাকরি করবেনতো?  আলাউদ্দীন বললেন জি গুরু আমি চাকরি করতে চাই। তখন কবিগুরু শওকত আলম তাকে প্রতিদিন এশার নামাজের পর আল-কোরআনে সূরা ওয়াকেয়া পড়তে বললেন এবং দিনের বেলা একশতবার সুবহানাল্লাহ পড়তে বললেন।" আঠারো দিন পর আলাউদ্দীন সাহেব খবর আনলো তার চাকরি হয়েছে। আলাউদ্দীন বহুবার অনেক জ্যোতিষিকে হাত দেখিয়ে ছিলেন, তাদের সকলের মতামত ও   সিদ্ধান্ত ছিল তার জীবনে কোন চাকরি নেই। এর পূর্বে অনেক বার আবেদন করেছেন কিন্তু কোন ফলাফল হয়নি।  তিনি এখন পরিবার পরিজন নিয়ে অনেক  সুখে শান্তিতে আছেন। আর এখন তিনি একটি চাকরিতে কর্মরত আছেন। সবই মহান রবের কৃপা, তার লিলাখেলা। সকলের কাছে আলাউদ্দীন আলাভী দোয়ার প্রত্যাশা করেন ।

বাংলাদেশের অনেক জাতীয় দৈনিক পত্র পত্রিকায় তার লেখা প্রকাশ হয়েছে। যৌথ লেখালেখি প্রকাশিত গ্রন্থঃ-  তবুও ভালোবাসি, জ্যোস্নার আলো, স্বাধীনতা, শাশ্বত, ফিরে দেখা ইত্যাদি। তার কবিতা সংখ্যাও অনেক। 

সাহিত্য সাংস্কৃতিক সাংগঠনিক দায়িত্বঃ- 
১. সাধারণ সম্পাদকঃ  জাতীয় সাহিত্য মাহফিল, খুলনা।
২. সদস্যঃ সুর্ণা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, রূপসা,খুলনা। 
৩. সদস্যঃ শাশ্বত সাহিত্য পর্ষদ, খুলনা।
৪. সদস্যঃ  আইচগাতী সাহিত্য সংসদ, খুলনা। 
৫. প্রতিষ্ঠাতা সদস্যঃ শেখ রাসেল সংসদ। কে,বাইনতলা, বটিয়াঘাটা, খুলনা। 
৬. খুলনা জেলা সাহিত্য সম্পাদক ( ডিএমসি নিউজ ২৪/ পত্রিকা)। 

কর্মময় জীবনঃ 
তিনি সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকে কর্মরত আছেন। 

তার পারিবারিক জীবনঃ
স্ত্রী শারমিন আক্তার, কন্যাঃ আনিসা শার্মিলা আলাভী, 
পুত্রঃ আরবার শাহরিয়ার আলাভী।

রক্তের গ্রুপঃ ০+ পজেটিভ। 
রক্তদাতাঃ রক্তদান ১৭ বার। 
দারিদ্রতার যাতাকলে নিষ্পেষিত কবি'র জীবনটিকা। সমাজে বহু মানুষের হাজারো সংগ্রাম আর কষ্টে আষ্টেপৃষ্টে দিনকাটে, অনাহারে অর্ধহারে চলে জীবন কথিকা। এই হলো গ্রামীণ জনপদের সামাজিক অবস্থা। এই অবস্থা থেকে বেরিয়ে আশার স্বপ্নে তিনি বিভোর। সুন্দর সমাজ বির্নিমানে আশাবাদী কবি আলাউদ্দীন আলাভী।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১