বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২২
ব্রেকিং নিউজ

কবিতা :- সোনালী কাল

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ , সকাল ১০:০২
কবি :- 
আব্দুস সাত্তার সুমন 

অতীতকালের ছেলেমেয়ে
তালের পাতায় লিখে,
পাঠশালাতে ভর্তি হয়ে 
আদব-কায়দা শিখে।

গুরুজনের সম্মান করে 
শুনতো তাদের কথা,
আদর মাখা শাসন হতো 
ভদ্র ছিল যথা। 

ছোট বড় পরস্পরকে 
ভালো তারা বাসতো 
গুরুজনের মতামতের
পাশে তারা রাখতো।

হিন্দু-মুসলিম একই সাথে 
ছিল না যে দ্বন্দ্ব, 
আগের দিনের স্মৃতিগুলো 
সাদা-কালোয় বন্ধ। 

দাদা নানা সময় কালে 
সহজ সরল ছিল, 
আশির নব্বই সোনালী দিন 
ধ্বংস হয়ে গেল। 
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১