মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৭
ব্রেকিং নিউজ

নড়াইলের নড়াগাতীতে যুবলীগ নেতার অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ১১:২৬

নড়াইলের-কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন এর পাখিমারা বাজার এবং চাপাইল ব্রিজ এলাকা গতকাল সকাল ১১ টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের এর উদ্যগে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি -সেলিম শিকদার ও যুবলীগ নেতা ও ইউপি মেম্বার গোলাম কবির তপন এবং জিফরুল সহ ১০/১২ জন নেতা কর্মী নিয়ে আধা ঘণ্টার একটা ঝটিকা সফর করে আওয়ামী লীগ এর লিফলেট বিতরণ করেন  এই ঘটনা জানতে পেরে নড়াগাতি থানা যুবদলের আহবায়ক-ঝুনু চৌধুরীর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক সরাফত হোসেন সব এবং গহরডাঙ্গা ইউনিয়ন বি এন পি এর সভাপতি নজরুল ইসলাম এর নেতৃত্বে সন্ধার পরে মিটিং এ পতিত ফ্যাসিষ্ট দের করা  ঐ ঘটনার প্রতিবাদ করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়,তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০ ঘটিকার সময় বি,এন,পি ও অংগ সংগঠন প্রতিবাদ মিছিল শুরু করে এবং এসময় উপস্থিত নেতাকর্মীরা চাপাইল ব্রিজ এলাকার পাশে অবস্থিত মেম্বার ও ইউনিয়ন যুবলীগ নেতা গোলাম কবির তপন এর টিনসেড অফিস ঘর ভাংচুর করে এবং লিফলেট ও আসবাবপত্র আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং কিছু সময় পরে পাখিমারা বাজার এ অবস্থিত যুবলীগ নেতা  জিফরুল মেম্বার এর দোকান অগ্নি সংযোগ ও ভাংচুর করা হয়।এবং বিকেলে কালিয়া উপজেলা তে বি,এন,পি, এর সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে  প্রতিবাদ মিসিল অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা বল্লে তিনি মন্তব্য করতে রাজি হননি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১