বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৬
ব্রেকিং নিউজ

তোমায় ভালোবাসি প্রিয়

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ , রাত ১১:১৮

কবি :ইয়াছমিন আক্তার রাহিমা

দক্ষিনা বাতাসে শরীর

             হয়ে যায় শীতল..... 

তোমাকে পাবার আশায় 

              হয়ে যায় ব্যাকুল!!

আকাশের শুভ্র সাদা মেঘের 

               মুষলধারে বৃষ্টি......

সেই তুমি আল্লাহর তৈরি 

                 কী অপরুপ সৃষ্টি!!

বাতাসে ঝরে যাওয়া 

                 পাতার মত...... 

কুড়িয়ে নিবো আমি তোমায় 

                   আমার মতন!!

     নদীর একুল ভাঙে 

                    ওকুল গড়ে 

নাহি তার ঠিকঠিকানা......  

তোমায় না দেখলে আমার  

     অন্তরে হয় যন্ত্রণা!! 

আকাশের লক্ষ 

              তাঁরার ভিড়ে...... 

    তোমায় আমি খুজি 

                      বারে বারে!! 

শূন্য হৃদয়ে, পূর্ণ তুমি 

       তুমি আমার আশা...... 

তোমার প্রতি আছে আমার 

        কত শত ভালোবাসা!!

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১