মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৪২
ব্রেকিং নিউজ

সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ , দুপুর ০২:৩৪

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

২১ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটেপ্রধান উপদেষ্টা    ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে সালাম জানান। এসময়  বিউগলে করুণ সুর বেজে ওঠে।

প্রধান উপদেষ্টা সেখানে রাখা দর্শনার্থীদের বইয়েও স্বাক্ষর করেন।। এর আগে শিখা অনির্বাণে পৌঁছলে সেখানে ৩ বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টা কে স্বাগত জানান।

সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের এই দিনে  বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং তারা পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক হামলা চালায়।

স্বাধীনতার পর থেকে এই ঐতিহাসিক দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায়   পালন করা হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১