মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪১
ব্রেকিং নিউজ

এশিয়া সিকিউরিটি সামিটে যোগ দিতে সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩০ মে ২০২৪ , ভোর ০৪:০০

এশিয়া সিকিউরিটি সামিটে যোগ দিতে সিঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

   ২৯ মে(বুধবার )সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান আগামী ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত  সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন। 

পাশাপাশি সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ (সশস্ত্র বাহিনী প্রধান) ও বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

আইএসপিআর জানায়, এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকিসমূহ মোকাবেলায় যৌথ কর্মপন্থা নির্ধারণ এই সম্মেলনের মূল লক্ষ্য।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১