বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৫২
ব্রেকিং নিউজ

কোলন ক্যান্সার থেকে দূরে থাকুন : প্রতিরোধ ১০টি উপায়

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ , দুপুর ১২:৫২

কোলন ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। সময়মতো শনাক্ত করতে পারলে হয়তো চিকিৎসা ‍ও সুস্থতা সম্ভব।

কিন্তু এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই প্রতিরোধই হতে পারে কোলন ক্যান্সার থেকে ‍দূরে থাকার শ্রেষ্ঠ উপায়।

জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলেই এই রোগের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। কোলন ক্যান্সার প্রতিরোধের দশটি সহজ উপায় দেওয়া হল :

আঁশযুক্ত খাবার খান

শাকসবজি, ফলমূল ও শস্যে রয়েছে প্রচুর ফাইবার।

এগুলো কোষ্টকাঠিন্য দূর করে ও হজমে সাহায্য করে। ফলে  কোলন ক্যান্সারের ঝুঁকি কমে আসে।

প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলুন

সসেজ, হটডগ, স্যান্ডউইচে প্রক্রিয়াজাত মাংস ব্যবহারা করা হয়। তাই এসব খাবার কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

তাই খাদ্যতালিকা থেকে বাদ দিন এ ধরনের খাবার।

লাল মাংস কম খান

  অতিরিক্ত প্রোটিন থাকে খাসি,গরুর মাংসে। তাই যা কোলন ক্যান্সারের কারণ হতে পারে। তাই প্রতিদিন লাল মাংস খাওয়া থেকে বিরত থাকুন । তবে সপ্তাহে ১-২ দিন খেলে ঝুঁকিটা  কম থাকবে।

অতিরিক্ত চিনি ও চর্বি এড়ান

চিনি ও উচ্চ চর্বিযুক্ত খাবার কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তাই মিষ্টি ও ফাস্ট ফুড কম খান। অতিরিক্ত চর্বিযুক্ত খাবারও এড়িয়ে চলুন।

ব্যায়াম করুন

নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ফলে কোলন সুস্থ থাকে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন।

ওজন নিয়ন্ত্রণে রাখুন

অতিরিক্ত ওজন বা স্থূলতা কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। সঠিক ওজন বজায় রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন ও ব্যায়াম করুন।

ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন

ধূমপান ও মদ্যপান কেবল কোলন নয়, আরো অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। সুস্থ থাকতে চাইলে এই অভ্যাসগুলো বাদ দিন।

প্রতিদিন পানি পান করুন

বেশি পানি পান করলে খাবার ঠিকঠাক হজম হয়। ফলে কোষ্ঠকাঠিন্য হয় না এবং কোলনের স্বাস্থ্য ভালো থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১