বাংলাদেশ পুলিশ জানিয়েছে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না,কোন ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে।
এতে জানায়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর থাকবে।
পুলিশের সংবাদ আরো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ সদরদপ্তর সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ সদরদপ্তর দেশের সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করে জানায়,দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ করেন বাংলাদেশ পুলিশ।
সুত্রঃ বাসস