বন্ধন সামাজিক সংগঠন মুন্সিবাজার কমলগঞ্জ মৌলভীবাজার এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
৪ মার্চ রোজ সোমবার সকাল ১১টায় বাদে সুনাপুর গ্রামে বন্ধন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শওকত আলী রুকুল-বিশিষ্ট সমাজ সেবক, উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন জাকের আহমেদ-লন্ডন প্রবাসী ও পৃষ্টপোষক বন্ধন সামাজিক সংগঠন। গেষ্ট অফ অনার হিসাবে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম- প্রধান সমন্নয়ক কারী কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহুর আলী সদস্য ৬ নং ওয়ার্ড ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ,বক্তব্য রাখেন আব্দুল মালেক বিশিষ্ট সমাজ সেবক, আরো উপস্থিত ছিলেন রুমন আহমেদ রাজু সাংগঠনিক সম্পাদক বন্ধন সামাজিক সংগঠন, রনি বৈদ্য সহ সাংগঠনিক সম্পাদক, সামুয়েল আহমেদ সিনিয়র সদস্য, রিয়াজুর রহমান সায়েম প্রচার সম্পাদক, সায়াদ আলী সদস্য, নুরামিন আহমেদ, শাওন আহমেদ, ফজলু মিয়া,আইয়ুব আলী, অসিম মালাকার, রিয়ান সহ প্রমুখ।