বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৫৫
ব্রেকিং নিউজ

নড়াইলে একদফা দাবিতে নার্স ও নার্সিং কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

রিপোর্টার : শাহিদুল ইসলাম শাহী
প্রকাশ : শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ , বিকাল ০৪:৪৬

 নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চেয়েছেন।

এছাড়া উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে নড়াইল মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১ টায় নড়াইল সদর হাসপাতাল চত্বরে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।  নড়াইল নার্সিং কলেজ সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও নড়াইল সদর হাসপাতালর সিনিয়র স্টাফ নার্সরা এ কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল নার্সিং কলেজর অধ্যক্ষ আফরোজা পারভিন, ইন্সট্রাক্টর শামীমা আক্তার, নড়াইল সদর হাসপাতালর সিনিয়র স্টাফ নার্স মজিদা খাতুন, বিউটি পারভীন, শাহীনুর খাতুন,  হেনা পারভীন, সুমি আক্তার, সুপ্রিয়া মন্ডল, শিখা বিশ্বাস, ইলা রানী মজুমদারসহ অনক।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১