নড়াইলে একটি দেশি পিস্তলসহ হোসেন সরদার (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাবে। আটক হোসেন সরদার জেলার কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের চন্ডিনগর গ্রামের দুলু সরদারের ছেলে।
গতকাল(৭ অক্টোবর)সোমবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব ৬ খুলনা এর স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল উপজেলার বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের চন্ডিনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ হোসেন সরদারকে আটক করে।
আজ মঙ্গলবার সকালে র্যাব-৬ এর মিডিয়া শাখার দায়িত্বশীল কর্মকর্তা প্রেস নোটিশে আটকের বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের দায়িত্বপ্রাপ্ত ঐ কর্মকর্তা আরো বলেন, অস্ত্রসহ এক ব্যক্তির অবস্থান নেওয়ার খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযানে যান। এ সময় কালিয়া উপজেলার বড় নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের চন্ডিনগর গ্রামের হালট এলাকার বাসিন্দা হাজাল সরদারের কাঠের দোকানের নিচ থেকে মাটি খুঁড়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।আসামিকে কালিয়া থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে।