মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪০
ব্রেকিং নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 'আমাদের প্রত্যাশা' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার : সাজ্জাদ আলম খান সজল
প্রকাশ : শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ , বিকাল ০৩:২২
১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল (গোলটেবিল মিলনায়তনে) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে "আমাদের প্রত্যাশা" শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। আরজেএফ এর চেয়ারম্যান এম এস জহিরুল ইসলাম, আর জে এফ এর সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, আরজেএফ এর কেন্দ্রীয় কমিটির সহ -সাহিত্য সম্পাদক ও ডিএমসি নিউজ ২৪ ডট কম পত্রিকার সম্পাদক ও প্রকাশ মামুন মোল্যা সহ সংগঠনের নেতাকর্মী এবং এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১