মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৪৫
ব্রেকিং নিউজ

Kobita বৃষ্টি

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৯ মে ২০২৫ , দুপুর ১২:৩৪

Kobi 

জেবুননেছা জেবু

বৃষ্টি নামে টুপটাপ

ছাদে বাজে সুর,

আকাশ যেন কাঁদছে আজ

বিষণ্ণ এক দূর।

পাতার কোলে ঝরে পড়ে

 মুক্তোর মতো জল,

নরম হাওয়ায় ভেসে আসে

 শিশির ভেজা দল।


রোদেলা দিন ক্লান্ত হয়ে

আশ্রয় নেয় ছায়ায়,

বৃষ্টি নামায় শান্তি নেমে

 মাটির স্নিগ্ধ মায়ায়।

কানটা পেতে রাখি

 জানালার ধারে চুপ,

বৃষ্টি দেখি মন হারাই

স্মৃতির অন্ধকূপ।


চা এর কাপ বইয়ের পাতা

 আর কিছু নিঃশ্বাস,

বৃষ্টির মাঝে প্রেম খুঁজে

 জেগে ওঠে  আশ।

গরিবেরা ঘুম হীন

পায় না   একটি  ঘর

তাদের প্রতি দিন দয়া 

করতে নেই  পর।।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১