রেশমা বেগম
বাংলা বর্ষের চমৎকারিত্বের অঞ্জলীতে
সজ্জিত হও ঋতুর প্রথম মাস বৈশাখ-
আদরে আপ্যায়নে,সাদরে গ্রহণে
আড়ম্ভরতায় সিক্ত বৈশাখের চিত্ত।
অনমনীয় প্রকাশ্যে জনপ্রাণ অতিষ্ঠ
তাপদাহের প্রচন্ডতায় ওষ্ঠাগত
প্রাণ বিমর্ষ,
নিয়মসিদ্ধ ঝড় ঝাপটার মোলাকাত
নিবিড় অভিমানে কপাট করেছে রুদ্ধ।
পাগলা হাওয়ার মর্মর ধ্বনি শ্রবণের
অপেক্ষায় কর্ণ করেছে শ্রবণ-সন্ধি ভঙ্গ,
দাবদাহে পুড়ছে মাঠে ফসলাদি--
ভাঙছে কপাল কৃষক,কৃষানীর
বৈশাখের দুরন্তপনার দুর্ভেদ্য উগ্রতায়।
শরীর পোড়ছে,মন জ্বলছে
গরমের একনিষ্ঠ কোলাকুলির বিভ্রাটে,
বিনা অজুহাতে কালক্ষেপণ কেন করছো?
বৈশাখ তুমি স্বকীয় স্ব-রূপে হও মুর্ত মান।
চেনা অভয়ব করো উন্মোচন,জুড়াও প্রাণ
হাসুক ধরা,উড়ুক শান্তির পায়রা--
স্বস্তির পেয়ালায় চুমুক যাপিত জনম'
ক্ষুরধার লেখনীতে নিমজ্জিত হোক
কাব্যপাড়া।