সারমিন চৌধুরী
যদি অনুভূতির সরোবরে অবলীলায়
একবার তুমি করিতে অবগাহন।
রৌদ্রে পুড়া হৃদয়খানি সুশীতল হতো
মুছে যেতো দুঃখের ধ্রুব কেতন।
বিন্দু বিন্দু প্রেমের জমা সিন্ধু পাহাড়ে
তুমি রাখতে পদচিহ্ন আশ্বাসের।
মরুঝড়ে মূর্ছায়িত পাঁজর উঠে বসতো
ভুলে যেতো নির্মমতা অতীতের।
কানন ঘিরির মোহময় তপস্যার তীর্থে
তুমি গড়তে সমাধি ভালোবাসার।
নির্ঘুম দু'চোখের পাতায় চাঁদ জ্বলতো
অমানিশা পালাতো দিবা রাতের।
হিমাচরের বরফগলা নদীর কিনারায়
তুমি কাঠ-খড় পোড়াতে উষ্ণতার।
চৌচির ঠোঁটে কুয়াশা জমাটবদ্ধ হতো
রোদেলা সাক্ষাৎ পেতো আবছার।
টুকরো বুকের অংশু দাপিত মৃত্তিকায়
তুমি সন্ধানে হতে মরিয়া নিশাচর।
কাঁটার উদ্যানে বসন্ত সংসার পাততো
নিদারুণ দুঃখকষ্ট হতো যাযাবর।