বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনে আওয়ামী পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষুদ্র ফুলকোট গ্রামের শফিকুল ইসলাম এর পরিবারের সদস্যদের শান্তনা ও খোঁজ খবর এবং আর্থিক সহায়তা প্রদান করতে রবিবার ( ১৪ জানুয়ারি ) তার বাড়িতে যান বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া -০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ।
এ সময় তার সাথে খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি শফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আমরুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মানিক, বিএনপি নেতা মোজাম্মেল হক দেওয়ান, মাছুদ, সাইফুল ইসলাম, মিন্টু , সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।